বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

লংগদুতে ইংরেজি নববর্ষে রাজনগর বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মো গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি।।

পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন রাঙ্গামাটি জেলার লংগদুর রাজনগর বিজিবি জোনের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর ইমরান হোসেনের নেতৃত্বে গঠিত একটি মেডিক্যাল টিম বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।

ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য এই সেবা কার্যক্রম ব্যাপক স্বস্তি বয়ে আনে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তাঁরা চিকিৎসাসেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি সূত্র জানায়, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশ তাদের জনসেবামূলক কার্যক্রম এবং জনগণের কল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *