শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

লংগদুতে ইয়াবা সেবনের সময় দুইজন আটক, ছাত্রদল নেতার পদ থেকে অব্যাহতি

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মো. গোলামুর রহমান, লংগদু।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইয়াবা সেবনের সময় দুইজনকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফার্মেসির ভেতরে দুই ব্যক্তি মাদক সেবন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের দাবি, আটক দুইজনের একজন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং অপরজন চৌমুহনী বাজার এলাকার ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)। তাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্ট কার্যক্রমসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে শামীমকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লংগদু থানা পুলিশ জানায়, এক পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে বিজিবি থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *