বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

লামায় নাজেমুল ইসলাম (নাজু) কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে নাজেমুল ইসলাম (নাজু) কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ফাইতং বাজার মিনি স্টেডিয়ামে বড় মুসলিম পাড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল (কোম্পানি), পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) নিশান চন্দ্র বল, ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য বশিরউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহেদসহ আরও অনেকে।

এ সময় খেলা পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, নুরুল আফসার সুমন, মোহাম্মদ নাজু, জাহেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শতশত দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মঈন উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলামুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও আনন্দময় জীবনে অভ্যস্ত করা সম্ভব। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাইনাল ম্যাচে বানিয়ারছড়া রাসেল খেলাঘর একাদশ ও ইসলামনগর আলোর প্রদীপ স্পোর্টিং ক্লাব একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত প্রায় ৫০ মিনিটের খেলায় উভয় দল গোলশূন্য ড্র থাকলেও টাইব্রেকারে ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বানিয়ারছড়া রাসেল খেলাঘর একাদশ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *