বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

লামায় পর্যটন নিরাপত্তা জোরদারে থানা পুলিশের সেমিনার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পর্যটন খাতের নিরাপত্তা ও উন্নয়নকে সামনে রেখে “পর্যটন ও নিরাপত্তা: আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে লামা থানা কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করে থানা পুলিশ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আব্দুর রহমান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের আস্থা অর্জনে প্রশাসন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন মো. মঈন উদ্দিন, মাসুম সরদার, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়াসহ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, লামাকে পর্যটকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি পুলিশ ও জনগণের সমন্বয়ে একটি কার্যকর ও নিরাপদ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধি, দর্শনার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *