বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

লামায় পাহাড় কাটার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে লোকমান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন ইয়াংছা এলাকার বাসিন্দা সালেহ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটা নির্মাণের উদ্দেশ্যে দুটি এস্কেভেটর ব্যবহার করে প্রায় ১০ একর পাহাড় কেটে ফেলা হয়। একই সঙ্গে পাহাড়ি ঝিরিতে মাটি ফেলে তা ভরাট করারও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সোমবার (১৮ মে) স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাহাড় কাটার কাজে জড়িত অবস্থায় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ও ১৫(১)(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় কাটার বিষয়ে সোমবার সংবাদ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। তবে ওইদিন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী লামা সফরে থাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *