বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

লামায় বিশেষ অভিযানে জীবিত মায়া হরিণ উদ্ধার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।।
বান্দরবানের লামায় বন বিভাগের বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন ও স্পেশাল টিম প্রধান রনি পারভেজ। এ সময় বন বিভাগের সদস্য লতিফ, জুলহাজসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

উদ্ধার হওয়া হরিণটির বয়স প্রায় দেড় বছর এবং ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ। পরে প্রাণীটিকে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন বলেন, “বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় দ্রুত অভিযান পরিচালনা করে হরিণটি উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মায়া হরিণটি পরবর্তী পরিচর্যা ও অবমুক্তির জন্য ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *