বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

লামায় ভারী বর্ষণে চাম্বি কলেজের বাউন্ডারি ওয়াল ধস, ঝুঁকিতে চারতলা ভবন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে টানা ভারী বর্ষণে চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের বাউন্ডারি ওয়ালসহ মাটি ধসে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির চারতলা একাডেমিক ভবনটি ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দ্রুত নিরাপত্তা দেয়াল (গাইড ওয়াল) নির্মাণ করে ভবনটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

কলেজ সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বুধবার (৮ জুলাই) দুপুরে কলেজের উত্তর পাশের প্রায় ২৫ ফুট বাউন্ডারি ওয়ালসহ মাটি ধসে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায়। এ সময় কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশের নিচে কয়েকটি বসতঘর রয়েছে। অব্যাহত বৃষ্টি হলে মাটির ধস আরও বাড়তে পারে এবং এতে চারতলা একাডেমিক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ২০২০-২০২১ অর্থবছরে ফ্যাসিলিটিজ বিভাগ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

অভিভাবক মো. ইলিয়াছ ও বেলাল হোসেন বলেন, কলেজ ভবনের পাশে মাটি ধসে পড়ায় সন্তানদের পাঠাতে ভয় হচ্ছে। দ্রুত গাইড ওয়াল নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, কলেজ ভবনের পাশ থেকে মাটি সরে যাওয়ায় পুরো ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ বলেন, ধসের সময় শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ইতোমধ্যে বান্দরবান জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে।

তিনি বলেন, অতিবৃষ্টি অব্যাহত থাকলে ভবনটি আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *