শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

সাজেক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও পাচার প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে সাজেক এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচল বাড়তে পারে। এ সুযোগে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান বা পাচার কার্যক্রম না ঘটে, সে লক্ষ্যে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তা বজায় রাখতেও বিজিবি কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সাজেকসহ সীমান্তবর্তী এলাকায় তাদের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *