মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা)।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ ও সাংবাদিকদের পেশাগত সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার জেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকদের সাহসী ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত গুণী সাংবাদিকদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে বলেন,সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং পুলিশের অন্যতম প্রধান সহযোগী। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের তথ্যগত সহায়তা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদকর্মী নেতৃবৃন্দ জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এই মতামতকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয় এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অঙ্গীকার ব্যক্ত করা হয়। মূলত জেলা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মাঝে দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এই সভার মাধ্যমে আরও সুদৃঢ় হয়। পরিশেষে, খাগড়াছড়ি জেলাকে একটি নিরাপদ ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে তোলার সম্মিলিত প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *