রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যায় বসতঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বাঘাইছড়ির শওকত আলী পাহাড়ি ঢলে ফের প্লাবিত বিলাইছড়ির ফারুয়ার ২০ গ্রাম, তীব্র স্রোতে ব্যাহত ত্রাণ পৌঁছানো পাহাড়ি ঢলে রাজস্থলীর নিম্নাঞ্চল প্লাবিত, নদী তীরের বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে হাইকোর্টের রায়ের পর ঈদগাঁওয়ে পদোন্নতির অপেক্ষায় ২৫ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপির প্রতিনিধি দল রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ টানা বর্ষণ ও লুসাই পাহাড়ি ঢলে বরকল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

হাইকোর্টের রায়ের পর ঈদগাঁওয়ে পদোন্নতির অপেক্ষায় ২৫ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
দীর্ঘ প্রায় ১১ বছরের আইনি জটিলতা শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ উন্মুক্ত হয়েছে। এ বিষয়ে মহামান্য হাইকোর্টের ২ জুলাইয়ের রায়ের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে পদোন্নতি ও শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এর ফলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ২৫ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদোন্নতির সুযোগ পেতে পারেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলায় মোট ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সাতটিতে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত, সাতটিতে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন এবং বাকি ২৫টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বে রয়েছেন। এসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক হওয়ায় হাইকোর্টের রায় ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা পদোন্নতির জন্য বিবেচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ৮ জুলাই জারি করা প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত নির্দেশনায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ২০২৫ সালে ঈদগাঁও উপজেলার জন্য নিয়োগপ্রাপ্ত ২২ জন সহকারী শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাইকোর্টের রায় ও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে তাদের নিয়োগ কার্যক্রমও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ১৩তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও ও মাইজপাড়া—এই দুটি ক্লাস্টার রয়েছে। তবে এখনো সেখানে কোনো উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ না হওয়ায় শিক্ষকদের প্রায় ৩৫ মাইল দূরের কক্সবাজার সদর উপজেলা থেকে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করতে হচ্ছে।

তাদের ভাষ্য, বেতন-ভাতার কোড ঈদগাঁও উপজেলার হলেও স্থানীয়ভাবে তা উত্তোলনের সুযোগ এখনো তৈরি হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত স্থানীয়ভাবে বেতন-ভাতা উত্তোলনের ব্যবস্থা হবে বলে তারা আশা করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে আব্দুর রহমান ভূঁইয়াকে ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় অস্থায়ী কার্যালয় থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া অফিস সহায়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন আনিসুর রহমান। দুইটি ক্লাস্টার থাকলেও অতিরিক্ত দায়িত্বে একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তিনি আবু নছর মোহাম্মদ হাছছান, যার মূল কর্মস্থল কক্সবাজার সদর উপজেলা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *