রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

হোলি উৎসবে রঙের উচ্ছ্বাসে মুখরিত খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলি উৎসব উপলক্ষে রঙের উচ্ছ্বাসে ভেসে ওঠে খাগড়াছড়ি জেলা শহর। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হোলি ঘিরে দিনভর শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উৎসব রূপ নেয় এক মিলনমেলায়।

এ বছর জেলা শহরের মাঠে আনুষ্ঠানিকভাবে হোলি উৎসবের আয়োজন করা হয়। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকা থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা অংশ নেন। একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগির মাধ্যমে উৎসব উদযাপন করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। পরে সবাই রঙের খেলায় মেতে ওঠেন। লাল, নীল, সবুজ ও বেগুনি আবিরে মুহূর্তেই রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে পড়ে চারপাশ।

আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি জেলার বিভিন্ন পাড়া-মহল্লাতেও ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপিত হয়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রঙের খেলায় অংশ নেন অনেকে।

আয়োজকদের ভাষ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে পালিত হোলি উৎসব সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখছে। ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এ উৎসব একটি ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *