November 25, 2026, 6:01 am
শিরোনাম :
খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ (সিজন-২) এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশব্যাপী এ ক্রীড়া আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার করা হয়। পরে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খাগড়াছড়িতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি,জেলা পরিষদ সদস্য এম এন আবছার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম, পৌরসভা নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার পথ সুগম করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা