November 11, 2026, 5:27 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

তরুণ সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক সংসদ কক্সবাজার’-এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে কক্সবাজার শহরের হোটেল নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন প্রেরিত বার্তা সূত্রে জানা গেছে, সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি আগামী ১২ ডিসেম্বর বার্ষিক বনভোজন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, কোষাধ্যক্ষ আমিনুল কবির, আব্দুর রশিদ মানিক, আরিফ, সালাহ উদ্দিন, রিয়াজ উদ্দিন রিয়াদ, ওসান এবং সরওয়ার সাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা