November 29, 2026, 2:44 am
শিরোনাম :
রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

রাইখালীতে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন, প্রথম খেলায় সেতুবন্ধন ক্লাব জয়ী 

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ  উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাইখালী সেতু বন্ধন যুব সংঘের আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।

এসময় তিনি বলেন,খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। নিয়মিত খেলাধুলা করলে দেহের রক্তপ্রবাহ বাড়ে, মানসিক চাপ ও বিষণ্ণতা দূর করে। তিনি আরো বলেন খেলাধুলা আমাদের নিয়ম-শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরাজয় মেনে নেওয়ার মানসিকতা শেখায়।

সেতু বন্ধন যুব সংঘের সভাপতি  জাহাঙ্গীর (আলম) এর সভাপতিত্বে এবং সদস্য ছোটন দে সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি মো: লোকমান আহম্মদ,সাধারণ সম্পাদক  মো: ইয়াছিন মামুন,রাইখালী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো: আবুল হাসেম মেম্বার, চন্দ্রঘোনা থানার এস আই মোঃ আখতারুজ্জামান,সেতু বন্ধন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শফিউল আলম সাগর,সাবেক জাতীয় ফুটবলার মো: জামাল উদ্দীন, সেতু বন্ধন কাবের সাংগঠনিক  সম্পাদক টিপলু কুমার মল্লিক প্রমূখ। শুরুতে স্বাগত ভাষণ দেন  সাধারণ সম্পাদক অনুপম রায় চৌধুরী প্রমূখ।

সেতু বন্ধন ক্লাব এবং পানছড়ি একতা সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। সেতু বন্ধন ক্লাব ৫-০ গোলে পানছড়ি একতা সংখ্যাকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো: বাবলু মারমা। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম রিফাত ও রনি মারমা। মোহাম্মদ  জিসানকে ম্যান অব দ্যা ম্যাচের ধন্যবাদ পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা