বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজ আহমেদ রাসেল

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
প্রকৃতি সংরক্ষণে এক দশকেরও বেশি সময়ের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ আহমেদ রাসেল অর্জন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় (শ্রেণি-ছ) তিনি অর্জন করেছেন প্রথম স্থান।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-র হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।

উল্লেখ্য, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়ায় মাহফুজ আহমেদ রাসেলের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা ৭৫ একরের প্রাকৃতিক মিশ্র চিরহরিৎ বন ‘পিটাছড়া’ আজ পরিণত হয়েছে বিপন্ন বন্যপ্রাণীর এক নিরাপদ আশ্রয়স্থলে। ২০১৬ সালে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পের সফল ক্যারিয়ার পেছনে ফেলে দেশে ফিরে আসেন তিনি, হাতে নেন বনায়ন ও প্রকৃতি সংরক্ষণের এক ব্যতিক্রমী উদ্যোগ। মাত্র পাঁচ একর জমি থেকে যাত্রা শুরু করা এই প্রয়াস আজ রূপ নিয়েছে ৭৫ একরের এক সংরক্ষিত বনাঞ্চলে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মাহফুজ আহমেদ রাসেল বলেন, প্রকৃতি, বন ও বন্যপ্রাণীর সুস্থ অস্তিত্বই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই সরকারি স্বীকৃতি তাকে দেশের জীববৈচিত্র‍্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা জোগাবে বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *