November 25, 2026, 1:08 pm
শিরোনাম :
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পের রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

সভায় উপজেলার তৃণমূল ও প্রত্যন্ত এলাকায় প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের আওতায় ৫ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদানের মাধ্যমে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান, থানার এসআই মোঃ নুরজ্জামান, এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এছাড়াও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও উপকারভোগীরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় প্রকল্পটির এই জনবান্ধব ও অতি প্রয়োজনীয় কার্যক্রমগুলো ভবিষ্যতেও চলমান রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা