বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার

লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব রয়েছে। বর্তমান সময়ে শুধু অক্ষরজ্ঞান নয়, তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তারা বলেন, নিরক্ষর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার প্রসারের মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব।

এ সময় পাহাড়ি অঞ্চলে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *