মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বান্দরবানে এসি-ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু পানছড়িতে ক্যাশলেস লেনদেন জোরদারে পূবালী ব্যাংকের র‍্যালি ও আলোচনা দীঘিনালায় প্রান্তিক মানুষের দৃষ্টিসেবা নিশ্চিতে আরজিআইএল প্রকল্পের যাত্রা মহালছড়িতে পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত

ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন সময়ে অশুভ শক্তি ও চক্রান্তকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্টের চেষ্টা করেছে। তবে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থেকে এসব প্রচেষ্টা মোকাবিলা করেছে। ভবিষ্যতেও দেশের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের উপাসনালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার পৃথক তিনটি ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালনা করছে। নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিজ নিজ সম্প্রদায়ের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনে দেশের সব ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ সময় পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি, সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওযান এমপি, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধবী মারমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান ম্রাসাথোযাই মারমা সহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতারা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *