বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে রবিন চাকমা (২৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) অধীন আন্ধারমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩৪২/২ আরবি থেকে প্রায় ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা রবিন চাকমাকে আটক করেন। দুর্গম ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় তাকে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

রবিন চাকমা ভারতের মিজোরাম প্রদেশের লংটলাই জেলার বরুনাছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মায়া রঞ্জন চাকমা।

বিজিবি জানায়, আটকের সময় রবিন চাকমার কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি, ধাতব গলার চেইন, মানিব্যাগ, পরিচয়পত্রসহ ভারতের বিভিন্ন কার্ড ও নথি, ৪৫০ রুপি, ৫০০ বাংলাদেশি টাকা এবং ওষুধের খালি খোসা উদ্ধার করা হয়।

পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া বাংলাদেশে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে **ঞযব ঈড়হঃৎড়ষ ড়ভ ঊহঃৎু অপঃ, ১৯৫২-এর ৪ ধারায়** বরকল থানায় মামলা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সকালে বিজিবির হেফাজত থেকে তাকে বরকল থানায় হস্তান্তর করা হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *