মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের আয়-উপার্জনের সুযোগ তৈরিতে দুই পরিবারের সদস্যকে সেলাই মেশিন দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।

সহায়তা পাওয়া দুজন হলেন—মহালছড়ি উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে ও মহালছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরবি আক্তার এবং মগপাড়া এলাকার মংহলাগ্য মারমার স্ত্রী হালাম্রা মারমা।

মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাবির-আল আসিফ, পিএসসির উদ্যোগে জোনের পক্ষ থেকে সম্প্রতি তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে তাঁরা বাড়তি আয় করতে পারবেন। এতে পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোর পাশাপাশি ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

নবম শ্রেণির শিক্ষার্থী আরবি আক্তারের পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় এ সহায়তা কাজে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজের মাধ্যমে পরিবারের আয়ে সহযোগিতা করার সুযোগ তৈরি হয়েছে তাঁর। একইভাবে হালাম্রা মারমার পরিবারেও সেলাই মেশিনটি আয়ের একটি মাধ্যম হিসেবে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সেলাই মেশিনের মতো কর্মমুখী সহায়তা তাৎক্ষণিক সহযোগিতার পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারে।

মহালছড়ি জোনের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন সময় শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানমূলক সহযোগিতা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *