সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বান্দরবানে এসি-ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু পানছড়িতে ক্যাশলেস লেনদেন জোরদারে পূবালী ব্যাংকের র‍্যালি ও আলোচনা দীঘিনালায় প্রান্তিক মানুষের দৃষ্টিসেবা নিশ্চিতে আরজিআইএল প্রকল্পের যাত্রা মহালছড়িতে পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট’ শুরু পুকুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ

বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম সারওয়ার এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বরকল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ আসলাম সারওয়ার, জেলা পরিষদ সদস্য সুবিমল চাকমা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন এবং বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংবাদকর্মী এবং পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরকল উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বরকল থেকে বড় হরিনা পর্যন্ত সড়ক যোগাযোগের উন্নয়ন ও সংস্কার, টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণে টাওয়ার স্থাপন এবং বিদ্যুৎ সংযোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয় উঠে আসে।

বক্তারা বলেন, দুর্গম এ উপজেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন প্রয়োজন। এসব সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।

সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ইউএনও মোহাম্মদ আসলাম সারওয়ার তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সংবাদকর্মীরা বরকল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। শেষে উপজেলার উন্নয়ন ও জনসেবায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *