বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানে এসি-ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে যুব উন্নয়ন ক্যাম্পেইনু২০২৬-এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত এবং সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। প্রশিক্ষণে এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। অনুষ্ঠানে রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এবং বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।

পরে জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

আয়োজকদের আশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জেলার যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *