বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার

মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় এসব চারা রোপণ করবেন।

আয়োজকরা বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়ন বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে। শিক্ষার্থীদের মাধ্যমে বাড়ি ও স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ছড়িয়ে পড়লে পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে সরকারি মাতামুহুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সামশুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *