November 24, 2026, 2:12 pm
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের দুটি মেশিন ও প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কালিরছড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। করাতকলের দুটি মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় দেয়া হয়।

এ ছাড়া কালিরছড়া ভুতিয়ার পাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাইয়ুম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা প্রায় দুই লাখ ঘনফুট বালু। যা ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।

অভিযানকালে কালিরছড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে আটক ২৫টি মহিষের মালিকেরা বৈধ কাগজপত্র উপস্থাপন করলে যাচাই শেষে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে ঈদগাঁও থানা-পুলিশ, আনসার সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামপুলিশ সহযোগিতা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা