বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন

Reporter Name
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 47;

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও পাঠাভ্যাসে সহায়তার জন্য বিজ্ঞান ল্যাব, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক ছাউনী উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সুবিধার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, আধুনিক বিজ্ঞান ল্যাব শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে। পাশাপাশি গবেষণামুখী শিক্ষার পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ল্যাবগুলোকে পর্যায়ক্রমে আরও আধুনিক করার উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সক্রেটিস চাকমাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এসব সুবিধা চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *