শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল (রৌপ্য পদক) অর্জন করেছে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার খুদে শিক্ষার্থী মানহা বিনতে মঈন উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে সে।মানহা লামা উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের কন্যা।জানা গেছে, ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে মানহা। জাতীয় পর্যায়ে এ সাফল্যের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় সে। পরবর্তীতে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে মানহা।

প্রতিযোগিতায় তার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।লামার বাসিন্দা মো. করিম উল্লাহ বলেন, এত ছোট বয়সে মানহা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য রৌপ্য পদক অর্জন করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

তার এই সাফল্য অন্য শিশুদেরও অনুপ্রাণিত করবে।”আরেক বাসিন্দা রবিউল হাসান বলেন, “মানহার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি লামাবাসীরও গর্ব। নিয়মিত অনুশীলন ও পরিবারের সহযোগিতা থাকলে আমাদের এলাকার শিশুরাও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।স্থানীয়দের মতে, মানহার এই অর্জন লামার শিশু-কিশোরদের পড়াশোনা ও মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে। মানহার সাফল্যে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য: এবাকাস হলো গণনার একটি প্রাচীন পদ্ধতি, যা অনুশীলনের মাধ্যমে শিশুদের গণনাদক্ষতা ও মানসিক গণনার চর্চায় সহায়তা করে। মানহার আন্তর্জাতিক পর্যায়ে রৌপ্য পদক অর্জন লামা ও তার পরিবারের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *