সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে উপজেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার ৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে আয়োজিত এ ধাপে কম্পিউটার, মোবাইল ফোন মেরামত, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরিতে সহায়তা করা হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লংগদুতেও এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *