
মোহাম্মদ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের যামিনী পাড়া (দক্ষিণ) এলাকায় ‘দারুল হেদায়াহ মাদ্রাসা’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় শিশু-কিশোরদের দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিষ্টাচার ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে পুরুষ ও মহিলা—দুটি শাখা রয়েছে। স্থানীয় ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় বাসিন্দা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতে মো. আব্দুল মোমিন সভাপতি, মো. মুহা মিয়া সরদার সহসভাপতি, মো. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. শহিদুল ইসলাম (হুজুর) কোষাধ্যক্ষ এবং মো. মনির আহমেদ ও মো. আব্দুল জলিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মাওলানা নূরুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।
মাদ্রাসাটির ঠিকানা—যামিনী পাড়া (দক্ষিণ), পোস্ট তবলছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর বর্ণাল ইউনিয়ন, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৮৫১৯৪৮২৫৩ ও ০১৫৫৭৯০৪৭০১।