সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা  প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী-লংগদু সড়কের বোয়ালখালী চৌমুহনী এলাকার স্টিল ব্রিজটি হেলে পড়ায় দুই দিন ধরে ব্যাহত হচ্ছে যান চলাচল। পাথরবোঝাই একটি ভারী যানবাহন ব্রিজের ওপর ওঠার পর সেতুটির এক পাশ হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে মাইনী ও লংগদু এলাকার সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, ভারী যানবাহন ওঠার পর সেতুটির এক পাশ হেলে যাওয়ায় বড় ও ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। তবে জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, মাহিন্দ্রাসহ ছোট যানবাহন সেতুটি পারাপার করছে।

এদিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাইনী ও লংগদুগামী যাত্রীরা সেতুটির কাছে এসে বিপাকে পড়ছেন। ভারী যানবাহন পারাপার করতে না পারায় অনেককে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। এতে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

স্থানীয়রা বলছেন, হেলে পড়া সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে অতিরিক্ত চাপ পড়লে সেতুটির ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সেতুটি মেরামত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সড়ক বিভাগের সংশ্লিষ্টরা জানান, সেতুটির সমস্যার বিষয়টি তাদের নজরে এসেছে। এরই মধ্যে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *