সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার ক্ষেত্রে তাদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

রোববার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি ও সাহিত্যিক বিম্বজিৎ চৌধুরী, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহফুজ রাসেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনে আরও বড় স্বপ্ন দেখার পাশাপাশি মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আয়োজকেরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই সাফল্যের শেষ ধাপ নয়। অর্জিত ফলাফলকে ভিত্তি করে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলোর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *