সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই করেন দুদকের কর্মকর্তারা। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের কাছে প্রকল্প-সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি ফাইল, দরপত্রের কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়।

পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের দল কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করা হয়।

দুদক সূত্র জানায়, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ (রেইন ওয়াটার হারভেস্টিং) ও স্যানিটেশন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। কয়েকটি প্রকল্পের কাজের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে এমন বিভিন্ন এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই শেষে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুদকের আকস্মিক অভিযানের পর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *