শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল; পলাশপুর ইয়ং স্টার চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়ার গৃহবধূ গাজীপুরে কীভাবে ! নিখোঁজের ঘটনায় নানা প্রশ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কাপ্তাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক

গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে গুইমারা প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গুইমারা প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গুইমারার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুইমারা প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমাদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। এলাকার মানুষের কল্যাণে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বজায় থাকা প্রয়োজন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা গুইমারার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গুইমারা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *