শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ

পর্যটনের নতুন সম্ভাবনায় লামার মিরিঞ্জা ও প্যারাডাইজ ভ্যালী

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা ধীরে ধীরে পর্যটন শিল্পের একটি সম্ভাবনাময় অঞ্চলে রূপ নিচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলায় পাহাড়, সবুজ বনভূমি, ঝরনা ও মেঘে ঢাকা পাহাড়ি পথ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লামার পর্যটন মানচিত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে মিরিঞ্জা এলাকা ও এর অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্যারাডাইজ ভ্যালী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত পরিবেশ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের কারণে মিরিঞ্জা এলাকা দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। উঁচু পাহাড়, বিস্তৃত সবুজ প্রান্তর ও খোলা আকাশ এই এলাকার সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে। বিশেষ করে মিরিঞ্জা ভ্যালী থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। শীত মৌসুমে পাহাড়ঘেরা মেঘের আনাগোনা দর্শনার্থীদের জন্য সৃষ্টি করে ভিন্নমাত্রার অভিজ্ঞতা।

মিরিঞ্জা এলাকার অন্যতম আকর্ষণ প্যারাডাইজ ভ্যালী ইতোমধ্যে পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। নামের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে চারপাশের পাহাড়, ঝরনা ও সবুজ বৃক্ষরাজির সমাহার এই স্থানটিকে দিয়েছে স্বর্গীয় আবহ। পরিবার-পরিজন, বন্ধু মহল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা, মনোরম হাঁটাচলার পরিবেশ ও নান্দনিক ছবি তোলার স্থান ভ্যালীটির আকর্ষণ আরও বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মিরিঞ্জা ও প্যারাডাইজ ভ্যালীকে কেন্দ্র করে লামায় পর্যটন সংশ্লিষ্ট কর্মকাণ্ড বাড়ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থান, বিকশিত হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, হোমস্টে ব্যবস্থা ও পরিবহন খাত। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই অঞ্চল ভবিষ্যতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।

পর্যটন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে লামা উপজেলার মিরিঞ্জা এলাকা ও প্যারাডাইজ ভ্যালী দেশের পর্যটন শিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *