বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে ১২৩ পদের বিপরীতে লড়ছেন ১৫ হাজার ৫৪ জন

ঈদগাঁও প্রতিনিধি।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার ১২৩টি শূন্য পদের বিপরীতে এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৫ হাজার ৫৪ জন প্রার্থী। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় মোট ১৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯০ নম্বরের এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া চৌধুরী জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, প্রশ্নপত্র পরিবহন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পর্যবেক্ষণ টিম গঠনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে সময়মতো উপস্থিত থাকার পাশাপাশি নির্ধারিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো— বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির কেন্দ্র-১ ও কেন্দ্র-২, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার মডেল হাইস্কুল, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, খুরুস্কুল হাইস্কুল, কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ খুরুস্কুল মডেল উচ্চ বিদ্যালয়।

পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি জানিয়েছে, পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এসএমএস পাঠানো হয়েছে। পরীক্ষায় অংশ নিতে অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এদিকে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম জানান, উপজেলা ওয়ারি পরীক্ষা গ্রহণের কোনো সিদ্ধান্ত না থাকায় ঈদগাঁও উপজেলায় পৃথক কোনো কেন্দ্র স্থাপন করা হয়নি। এ উপজেলার সব পরীক্ষার্থীকে জেলা শহরের নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরীক্ষার সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তবে পরবর্তীতে সরকারিভাবে সময়সূচি পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।

প্রশাসন আশা করছে, কঠোর নজরদারি ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারে এবারের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *