শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

লামায় দেশীয় অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়ায় অবস্থিত আসামির বসতঘরে (মাচাংঘর) অভিযান চালানো হয়। এ সময় মৃত রাংলাই মুরুং-এর ছেলে কাইংপা মুরুং (৪৯)-কে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং-এর বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ-১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা দীর্ঘদিন ধরে মূলতবি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ ইং, অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(ক) ধারায় নতুন করে মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *