
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, নাজাত ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইসলামপুর ইউনিয়নের গাবতলস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ বিন আলীর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ ইউনিয়ন যুবদল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে দেশনেত্রীর সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।