শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বরকলে অসহায় মানুষের পাশে ১২ বিজিবি: ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙ্গামাটির বরকল উপজেলায় দুর্গম এলাকার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার এরাবুনিয়া গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে মোট ১৭৮ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকার কারণে স্থানীয় মানুষের পক্ষে শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া কঠিন। এমন পরিস্থিতিতে বিজিবির এই মেডিকেল ক্যাম্প স্থানীয়দের জন্য বড় সহায়তা এবং চিকিৎসাসেবায় তাদের অন্যতম ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *