বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে সমন্বয় সভা

কাপ্তাই প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাই উপজেলা হলরুম ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় তিনি ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম, কাজী মোশারফ হোসেন ও কবির হোসেন।

সমন্বয় সভায় হেডম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *