শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাঙ্গামাটির জুরাছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

রাঙ্গামাটির জুরাছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি কক্ষবিশিষ্ট ঘরে অভিযানটি পরিচালনা করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে জুরাছড়ি থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. আবু তালেবসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মো. আমজাত আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জুরাছড়ি থানার বাসিন্দা। তার হেফাজত থেকে উদ্ধার করা ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুরাছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *