শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বরকলের দুর্গম পাহাড়ে অসুস্থ পরিবারের পাশে ১২ বিজিবি

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ছোট হরিনার মাস্টার পাড়া গ্রামের গুরুতর অসুস্থ বাসিন্দা শান্তি প্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছে ১২ বিজিবি ছোট হরিনা জোন।

বিজিবি সূত্রে জানা গেছে, মাস্টার পাড়ার বাসিন্দা শান্তি প্রিয় চাকমা হেপাটাইটিস ‘বি’ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এমন মানবিক পরিস্থিতিতে সীমান্ত এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবি ছোট হরিনা ব্যাটালিয়ন অসুস্থের পরিবারের পাশে দাঁড়ায়। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভুক্তভোগী পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় জোন কমান্ডার বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষায় নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও নিজেদের কর্তব্য মনে করে। শান্তি প্রিয় চাকমার চিকিৎসার জন্য পর্যায়ক্রমে আরও সহযোগিতা করা হবে।”

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ১২ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোগীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী মানেকা চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *