শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে ৪১ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটির দুর্গম সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর উদ্যোগে জুরাছড়ি উপজেলার বগাখালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বগাখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১১২ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ইউনিটের মেডিকেল অফিসারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, দীর্ঘমেয়াদি রোগ সংক্রান্ত পরামর্শ এবং মানসম্মত ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। এ সময় তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি মহাপরিচালকের মূলনীতি—‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করছি। আজকের এই উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে এবং বিজিবি ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।”

দুর্গম দুমদুমিয়া ইউনিয়নের বগাখালী ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত জনগণ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। কর্মসূচিতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *