বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়

রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ২য় দিনেই সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবারে আমাদের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *