বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

দীপক সেন, স্টাফ রিপোর্টার।।

মহালছড়ি উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা উদযাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দির, অস্থায়ী পূজা মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এ পূজা উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা উপলক্ষে হোম-যজ্ঞ, পূজার্চনা, পুষ্পাঞ্জলী ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের সরস্বতী পূজা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সরেজমিনে দেখা যায়, মহালছড়ি দক্ষিণা কালী মন্দির, মাস্টারপাড়া পূজা মণ্ডপ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি কলেজ, মাইসছড়ি জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন অস্থায়ী মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উপজেলার সদর এলাকা ও মাইসছড়ি এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে পূজায় অংশ নেন।

এলাকার ধর্মপ্রাণ মানুষের মতে, শান্তিপূর্ণ পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারের সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *