বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
oplus_2

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. ফরিদ উদ্দিন, সাবেক দলনেতা মো. আব্দুল মালেক এবং সাবেক দলনেতা-১ মো. হাসান আল মারুফ।

এ সময় উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপ-দলনেতা আশিক রঞ্জন ত্রিপুরাসহ ইউনিটের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। যুব রেড ক্রিসেন্টের এ কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *