সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

লক্ষীছড়ির বিনাজুরি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার  বার্মাছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন বিনাজুরি পাড়ায় রান্নাঘরের  আগুন থেকে স্থানীয় পাহাড়ি বাসিন্দা ফুচিং মারমার বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারের আসবাবপত্র, নগদ সঞ্চয়, গৃহস্থালি সামগ্রী এবং ফুচিং মারমার এসএসসি পরীক্ষার্থী মেয়ের সকল বই পুড়ে যায়। ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।২

২৬ জানুয়ারি সোমবার লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাদ-এর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য টিন এবং শিক্ষার্থীকে নতুন পাঠ্যবই প্রদান করা হয়, যাতে সে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণ করতে পারে।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালিত হয়। এ সময় বিনাজুরি পাড়ার হেডম্যান, স্থানীয় স্কুলের শিক্ষকবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা, পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষীছড়ি জোনের এ ধরনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *