শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

যুক্তবিদ্যার প্রভাষক অংচাথুই মারমার সভাপতিত্বে এবং প্রাণিবিদ্যার প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রভাষক বিজয় কুমার বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জয়তুন নূর বেগম, মোঃ রুস্তম আলী, ভবতোষ চক্রবর্তী ও শাখাওয়াত হোসেন চৌধুরীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *