বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

লামায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা আদায়

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অভিযোগে পাঁচটি ইটভাটার মালিককে মোট ১০,০০,০০০ (দশ লাখ) টাকা জরিমানা করা হয়।

লামা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ অভিযানের সময় জানান, ইট প্রস্তুত করার জন্য পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল সংগ্রহ করা হচ্ছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ এবং থানা পুলিশ। রেজাউল করিম জানান, ফাইতংয়ের ৫টি অবৈধ ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অন্য উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *