শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন

খাগড়াছড়ির রামগড়ে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
??

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনি রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ১নং সদর ইউনিয়নের লামকুপাড়া, ২নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর ও নাকাপা এলাকা ছাড়াও রামগড় পৌরসভার চৌধুরীপাড়া, দক্ষিণ গর্জনতলী এবং সোনাইপুল বাজারে গণসংযোগ করেন।

পরে সোনাইপুল বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অতীতে খাগড়াছড়ি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট থাকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

গণসংযোগ ও পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *