রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা: বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এসএসসি,এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, সঠিক পড়াশোনার কৌশল ও আত্মবিশ্বাস বাড়াতে খাগড়াছড়িতে এক অনুপ্রেরণা মূলক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

 

প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন,“পরীক্ষার আগের সময়টুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা, আত্মবিশ্বাস ও সততা থাকলে ভালো ফল নিশ্চিত। পাহাড়ের শিক্ষার্থীদের কোনোভাবেই পিছিয়ে থাকার সুযোগ নেই।”

বিশেষ অতিথি কুজেন্দ্র-মল্লিকা কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শেষ সময়ে নতুন কিছু না পড়ে পাঠ্যবইভিত্তিক প্রস্তুতি, গুরুত্বপূর্ণ অধ্যায় পুনরাবৃত্তি এবং পূর্বের প্রশ্ন বিশ্লেষণই সাফল্যের চাবিকাঠি।”

 

পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা সভায় বক্তারা পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন,যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে রুটিন অনুযায়ী পড়াশোনা করা,পাঠ্যবই ও সিলেবাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া,প্রশ্ন বুঝে উত্তর লেখার অনুশীলন করা,পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনায় সতর্ক থাকা,অযথা ভয় বা চাপ না নিয়ে স্বাভাবিক থাকা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। এছাড়াও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা ও মনি ভূষণ ত্রিপুরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান।

 

সভায় স্থানীয় ও প্রত্যন্ত এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *