শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন

খাগড়াছড়িতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার প্রকাশ করা হয়।

ইশতেহারে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা হয়। এতে ভূমি অধিকার নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়ন এবং পাহাড়ে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়।

এছাড়া কৃষি উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ, প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সাজেকসহ দুর্গম সড়ক উন্নয়ন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট এবং খাগড়াছড়ি সদর হাসপাতাল আধুনিকায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *